ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ
জার্মানির সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদন আর দেবে না। পরিবর্তি সিন্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ।
জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ট মিত্রদের মধ্যে অন্যতম।
বিশ্লেষকরা মনে করছেন, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে উৎখাত করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের ইচ্ছার কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে।
চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্য থেকেও এ প্রেক্ষাপট স্পষ্ট হয়ে উঠেছে। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ইসরায়েল যে সামরিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, তাতে কীভাবে হামাসকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের কীভাবে মুক্ত করা সম্ভব হবে তা আমাদের কাছে দিন দিন কঠিন হয়ে পড়ছে।
সেই কারণে জার্মানি সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত রাখার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানানোর পরেই সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, এক বিপর্যয় আরো অনেক বিপর্যয় ডেকে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক