ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি'র আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি বলেন, "আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনা।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই গৃহীত হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তটি কীভাবে কার্যকর করা হবে, তা নির্ধারণ করতে সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। প্রশাসন এরই মধ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে এ বিষয়ে আলোচনা শুরু করেছে।
এই সিদ্ধান্তের প্রেক্ষাপট তৈরি হয় মূলত শুক্রবার থেকে। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকটি হলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ রাখার দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপাচার্য প্রথমে মৌখিকভাবে আবাসিক হলে রাজনীতি চলবে না বলে ঘোষণা দেন। পরে প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বিষয়টি আরও স্পষ্ট করে জানান, বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য কিংবা গুপ্ত—কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না। শনিবারের বৈঠকের মাধ্যমে সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে বহাল রাখা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)