ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ভারী বর্ষণে দেয়াল ধস: নি’হত ৭
ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
শনিবার (৯ আগস্ট) ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
তথ্য অনুযায়ী, শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে ধসে যাওয়া দেয়ালের নিচ থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশ জানিয়েছেন, দেয়াল চাপায় নিহতরা সবাই দিনমজুর।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে দিল্লির জৈতপুরের মোহন বাবা মন্দিরের পাশের এলাকায়। নিহতদের কয়েকজন পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিক।
প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস দেয়াল ধসে আটজনের মৃত্যুর কথা জানালেও পরে সাতজনের তথ্য নিশ্চিত করে। আহত এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাদ জানায়, শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে দেয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়