ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এবার ইসরায়েলের ২০ গুপ্তচর গ্রেপ্তার
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করার দাবি করেছে ইরান।
শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কোনো ধরনের ক্ষমা করা হবে না এবং তাদের বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
এই ঘোষণার মাত্র কয়েকদিন আগে, গত বুধবার, রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলকে আরেকজন পরমাণু বিজ্ঞানীর তথ্য দিয়েছিলেন, যিনি গত জুনে ইসরায়েলি হামলায় নিহত হন।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। কঠোর বিচারের মাধ্যমে এদের এমন শাস্তি দেওয়া হবে যা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।" তিনি আরও জানান, তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ইরানের এই ব্যাপক ধরপাকড় সাম্প্রতিক উত্তেজনারই ফসল। গত জুনে ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায়, যাতে গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে অভিযোগ তেহরানের। এরপর ইসরায়েলের সঙ্গে ইরানের প্রায় দুই সপ্তাহব্যাপী একটি সংক্ষিপ্ত যুদ্ধও হয়।
যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে ইসরায়েলি গুপ্তচরদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে ইরান এবং অভিযুক্তদের দ্রুত বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)