ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে দুইদিনব্যাপী রোবট্রনিক্স ফেস্ট শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রোবট্রনিক্স ফেস্ট’ শুরু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফেস্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন।
জানা গেছে, এই ফেস্টে দেশের ৫০ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০০টি দল অংশ নিচ্ছে। দু’দিনব্যাপী এই ফেস্টে সকাররোবট, লাইন ফলোয়ার রোবট, মাইক্রোমাউস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হবে। এতে প্রায় ৯শ’ শিক্ষার্থী অংশ নেবেন ।
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রযুক্তির প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আরও দ্রুত হওয়ার জন্য ভবিষ্যতে যেসব প্রযুক্তি ভূমিকা রাখবে তার মধ্যে রোবটিক্স, মেকাট্রনিক্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যতম। প্রযুক্তি নির্ভরতার কারণে ভবিষ্যতে চাকরির বাজারেও অনেক পরিবর্তন আসবে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবহারিক জীবনে প্রযুক্তির সঠিক প্রয়োগের দিকে নজর দিতে হবে। তবে শিক্ষার্থীদের সবসময় মনুষ্যত্ব, মানবিকতা ও আন্তরিকতার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিষয়ক উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এই ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)