ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে সরকারের প্রতিক্রিয়া
অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মন্ত্রিপরিষদ বিভাগ ভিত্তিহীন বলে জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রীপরিষদ বিভাগ এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে সম্প্রতি কিছু সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, যেখানে নাম উল্লেখ না করেই সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত না করে এভাবে ঢালাও অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।
আরও জানানো হয়, প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতায় অঙ্গীকারবদ্ধ। যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তবে তা দ্রুত যথাযথ আইনগত ও তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রমাণ উপস্থাপনের আগ পর্যন্ত জনপরিসরে আলোচনা অনুমানের ভিত্তিতে নয়, বরং তথ্যের ওপর নির্ভর করে হওয়া উচিত বলে স্মরণ করিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার এক অনুষ্ঠানে এবিএম আবদুস সাত্তার দাবি করেন, অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। তিনি বলেন, আমি খুবই হতাশ! আমলাদের চরিত্র খারাপ হয়ে গেছে এটা মেনে নিলাম, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্যপ্রমাণ আমার কাছে আছে। গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ রয়েছে, কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আবদুস সাত্তার আরও দাবি করেন, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলি হয় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ