ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিসিএস-এ স্বতন্ত্রভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাডার নেয়ার দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন ও আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সমন্বয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ করা হবে। এমন খবরের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ প্রক্রিয়ান প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সংক্ষিপ্ত সমাবেশে তারা "পিএসসির প্রহসন, মানি না মানবো না,জেগেছে রে জেগেছে, রাষ্ট্রবিজ্ঞান জেগেছে" সহ নানা স্লোগান দেয়।
রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. রায়হান সংক্ষিপ্ত সমাবেশ থেকে বলেন, পিএসসির ভিতরে কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য শিক্ষা ক্যাডারে অন্য ডিপার্টমেন্টের সাথে রাষ্ট্রবিজ্ঞানকে একসাথ করছে যেটি সম্পূর্ণ প্রহসনমূলক। এমনসব ডিপার্টমেন্টের সাথে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করা হচ্ছে যাদের সাথে আমার পাঠ্যসূচির অনেকগুলো বিষয়ের মিল নেই। পিএসসি সম্পূর্ণ গোপনভাবে এই কাজ করছে যেখানে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি।
লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে যদি আমাদের যুক্ত করা হয় তাহলে তো তাদের থাকার দরকার নাই। বিষয়টি তাহলে ডেন্টালের ডাক্তার মেডিক্যাল সেবা দিচ্ছে এরূপ হয়ে দাঁড়াবে, যেটি সম্পূর্ণ অযৌক্তিক।
এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আবু সুফিয়ান বলেন, পিএসসি সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেখানে তাঁরা আমাদের অধিকার ক্ষুন্ন করছে। আগামীকাল সকাল ১০টায় শাহবাগে আমরা এর প্রতিবাদে ব্লকেড কর্মসূচি পালন করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু