ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
'ঢাবির হলে শিবিরের রাজনৈতিক কমিটি নেই'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো আবাসিক হলে ছাত্রশিবিরের রাজনৈতিক কমিটি নেই বলে দাবি করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেছেন, শিবির হলভিত্তিক নয়, বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি হলগুলোতে ছাত্রদল ও শিবিরের কমিটি থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ঘোষণার পর শিবির এই সংবাদ সম্মেলন করলো।
এর আগে শুক্রবার মাস্টারদা সূর্য সেন হলে শিবিরের স্থাপন করা একটি পানির ফিল্টার ভাঙচুর করা হয় এবং রোকেয়া হলে শিক্ষার্থীরা তাদের দেওয়া ফিল্টার বয়কটের ঘোষণা দেয়।
হলে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে ফরহাদ বলেন, "আমরা শিক্ষার্থীদের চাহিদা ও মতামতের ভিত্তিতে কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করি। এর মধ্যে ছিল তীব্র গরমে হলে পানির ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন, নববর্ষে উপহার বিতরণ। এসব কাজে কিছু আবাসিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়।" তিনি দাবি করেন, "কিছু পক্ষ প্রচার করছে, হলে হলে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, যা সত্য নয়।"
ফিল্টার স্থাপন প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের মতামত ও হল প্রশাসনের অনুমতি নিয়েই এবং অ্যালামনাইদের অর্থায়নে এগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা ব্যবহার করতে না চাইলে সেগুলো সরিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি ছাত্র ইউনিয়নের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "ছাত্র ইউনিয়ন প্রথম জগন্নাথ হলে কমিটি দিয়েছে, তখন (ছাত্র ইউনিয়নের নেত্রী) উমামা প্রতিবাদ করেনি কেন?"
এস এম ফরহাদ জোর দিয়ে বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে রাজনীতি করে এবং সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু