ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি
কেনো স্লোগান ছাড়াই মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে শুধু হাততালি দিতে দেখা যায়।
শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিভিন্ন হলের ছেলে শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা 'ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর', 'হলে হলে রাজনীতি চলবে না, চলবে না' ইত্যাদি শ্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত প্রায় আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদেরসঙ্গেকথাবলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ শিক্ষার্থীদের তোপের মুখে হলে সকল ধরণের গুপ্ত ও প্রকাশ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি