×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০২৫ জুন ০১ ২১:৪১:২৩

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সোমবার (২ জুন) ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানায়, ডিএনডি খাল পুনঃখনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ সময়ে টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল এবং মৃধাবাড়ী এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত