ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল ২৫ কোটি মৌমাছি, এলাকাজুড়ে সতর্কতা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ট্রাক উল্টে গিয়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ মৌমাছির ঝাঁক থেকে মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে সতর্কতা জারি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড সক্রিয় মৌচাকবাহী ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিপুল সংখ্যক মৌমাছি ছড়িয়ে পড়ার পর জরুরি বিভাগের সদস্যরা অভিজ্ঞ মৌচাষীদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। তাদের লক্ষ্য যতটা সম্ভব মৌমাছিকে বাঁচানো এবং নিরাপদে চাকে ফিরিয়ে দেওয়া।
শেরিফের কার্যালয় আরও জানায়, যতক্ষণ না উদ্ধার অভিযান শেষ হচ্ছে ততক্ষণ দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হবে।
এক সতর্কবার্তায় বলা হয়, "২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। ঝাঁক বেঁধে তারা আশপাশে ঘুরে বেড়াতে পারে। নিরাপত্তার স্বার্থে এলাকাটি এড়িয়ে চলুন।"
মৌচাকের রানি মৌমাছিকে খুঁজে বের করে অন্যান্য মৌমাছিকে চাকে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেরিফ কার্যালয় জানায় দুর্ঘটনার খবর পেয়ে ২০ জনেরও বেশি মৌচাষী উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
তারা আশা করছে আজ সকালের মধ্যে বেশিরভাগ মৌমাছিই চাকে ফিরে আসবে।
শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া ট্রাকটির চারপাশে অসংখ্য মৌমাছি উড়ছে।
এর আগেও ২০১৫ সালে ওয়াশিংটনের ইন্টারস্টেট ৫ সড়কে একটি ট্রাক থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ মৌমাছি পালিয়ে গিয়েছিল এবং সেগুলোর কামড়ে অনেক মানুষ আহত হয়।
উল্লেখ্য, মৌমাছি আমাদের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাদাম, শাকসবজি, বেরি, লেবু ও তরমুজসহ ১০০-রও বেশি ফসল পরাগায়নে মৌমাছিরা সহায়তা করে। তবে জলবায়ু পরিবর্তন, রোগ, কীটনাশক ও বৈচিত্র্যময় খাদ্যের অভাবে দিন দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে।
এই সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ ২০১৮ সালে ২০ মে প্রথম ‘বিশ্ব মৌমাছি দিবস’ পালন শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে