ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিলিগুড়ি করিডর নিয়ে ঘুম হারাম মোদির!, সীমান্তে সতর্ক ভারত
কাশ্মীর পরিস্থিতির উত্তেজনা কিছুটা কমলেও নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে শিলিগুড়ি করিডর। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটির মাধ্যমেই ভারত যুক্ত রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে। কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ এ করিডরের ওপরই নির্ভরশীল।
ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছেন যা নয়াদিল্লির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ প্রেক্ষাপটে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বাংলাদেশ সীমান্তে পুশ-ইন কার্যক্রম তৎপরভাবে চালানোর পাশাপাশি ড্রোন মোতায়েনও বৃদ্ধি পেয়েছে।
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও পাকিস্তান থেকে বাংলাদেশ প্রায় ৩২টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে। এতে ভারতের কৌশলগত উদ্বেগ আরও গভীর হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে হাসিমারা বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থা ৪০০ কিলোমিটার পর্যন্ত যেকোনো হুমকি প্রতিহত করতে সক্ষম।
শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয়, এই পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর জন্য এক প্রকার বার্তা – শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। কারণ এই করিডর ক্ষতিগ্রস্ত হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে যা ভারতের জন্য মারাত্মক কৌশলগত ধাক্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট