ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
অন্তর্বর্তীকালীন সরকার ঈদুল আজহার (কুরবানির ঈদ) উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। ঈদুল ফিতরের মতো এবারও ঈদে দীর্ঘ ছুটির এমন সুখবর পেয়ে মানুষ ঈদের প্রস্তুতি ও গ্রামে ফেরার পরিকল্পনায় ব্যস্ত হয়ে উঠেছে। তবে সবার মনেই একটি সাধারণ প্রশ্ন—ঈদের দিন কি বৃষ্টি হবে?
এই প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
তাদের পূর্বাভাস অনুযায়ী, এখন দেশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, যা ২ জুনের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। তবে আশার কথা, বঙ্গোপসাগরে বা বাংলাদেশের অভ্যন্তরে আপাতত কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঈদের দিন, অর্থাৎ ৭ বা ৮ জুন, সারাদেশেই কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও বৃষ্টির তীব্রতা কমে আসবে বলে আশা করা হচ্ছে, তারপরও একেবারে শুষ্ক আবহাওয়া আশা করা যাচ্ছে না।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি হলেও আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া হবে গরম ও আর্দ্র। জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভব হতে পারে। বিশেষ করে ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে