ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২৯ জুলাই) গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির ৮ম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসি প্রশাসক জানান, আগের বছরগুলোতে ৯০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আওতায় আনা হতো। তবে দীর্ঘ বিরতির পর এবার এই কর্মসূচি নতুনভাবে শুরু করা হচ্ছে। এখন ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ২ হাজার শিক্ষার্থী মাসে সর্বোচ্চ ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।
প্রশাসক আরও বলেন, শিক্ষাবৃত্তি কার্যক্রমে এবার নতুন করে ক্যাটাগরি ও অর্থের পরিমাণ পুনর্বিন্যাস করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি স্তরে ভাগ করা হয়েছে: ১ম–৫ম শ্রেণি, ৬ষ্ঠ–৮ম শ্রেণি, ৯ম–১০ম শ্রেণি এবং ১১–১২শ্রেণি। প্রতিটি স্তরের জন্য নির্ধারিত আছে আলাদা বৃত্তির হার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন