ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের দ্বিচারিতা বন্ধ করতে মন্ত্রণালয় নিয়মিত তদারকি করবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা পেশায় পূর্ণ মনোযোগ নিশ্চিত করতে এবং বিধি বহির্ভূত বাণিজ্যিক কর্মকাণ্ড রুখতে কঠোর হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষক যদি অন্য কোনো লাভজনক পেশায় বা ব্যবসায় যুক্ত হন, তবে তাঁকে প্রশাসনিক শাস্তির পাশাপাশি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী মনে করেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের একাগ্রতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, “শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।” মূলত শিক্ষকদের এই দ্বিচারিতা বন্ধ করতেই মন্ত্রণালয় এখন থেকে নিয়মিত তদারকি করবে।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা কঠোরভাবে দমন করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা হবে। সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ড. এহছানুল হক মিলন দৃঢ়তার সাথে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরণের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি নবনির্বাচিত সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নে সকল পর্যায়ের শিক্ষকদের পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন। সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)