ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয় জাতি গঠনের মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা বা ‘রেড টেপ’ কমিয়ে সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল শিক্ষাক্রম (কারিকুলাম) প্রণয়নের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করতে হবে। কোর্স ও সিলেবাসকে এমনভাবে আধুনিক ও বাস্তবমুখী করতে হবে, যাতে তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি ২০২৭ সালের শিক্ষাবর্ষের লক্ষ্য বাস্তবায়নে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন এবং সদস্য নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয়ের মতো নয়; এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে এবং নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে।”
মাদ্রাসা ও সাধারণ শিক্ষার মানোন্নয়ন নিয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক পর্যায়ের উন্নত শিক্ষামডেল, গবেষণা প্রবন্ধ এবং পিএইচডি গবেষকদের কাজ পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণ করতে হবে। এসব অভিজ্ঞতা ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা হবে। সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক ও গতিশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?