ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাউবির ২০২৪ সালের বিএ-বিএসএস পরীক্ষা ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৪-এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে প্রতিটি সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলও অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্যাহ মাহামুদ ফল ঘোষণা করেন।
তিনি জানান, ছয়টি সেমিস্টারে মোট ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ২০ হাজার ২১৪ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪০ হাজার ৪৭৬ জন, যাদের মধ্যে ২৭ হাজার ৮ জন উত্তীর্ণ হয়েছেন। এর ফলে পরীক্ষার পাসের হার দাঁড়ায় ৬৬.৭৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।
ফল অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন ‘A-’, ১৭০ জন ‘B+’, ২ হাজার ৬৭১ জন ‘B’, ৮,৭৬০ জন ‘B-’, ১০ হাজার ৪২ জন ‘C+’, ৪ হাজার ৭৭৩ জন ‘C’ এবং ৫৯১ জন ‘C-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীরা চূড়ান্ত ফল result.bou.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন। এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর