ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাত কলেজ মীমাংসিত বিষয়: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট করেছেন যে, সাত কলেজসহ শিক্ষাঙ্গনের স্পর্শকাতর বিষয়গুলোতে স্থিতিশীলতা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।
সাত কলেজের বর্তমান অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ এখন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেব না।” তিনি আরও যোগ করেন, সরকার সুন্দর পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদে সকল প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসবে। তাঁর ভাষ্যমতে, “আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘমেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘমেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন নিয়ে প্রতিমন্ত্রী এক বড় আপডেট দেন। পদত্যাগপত্র জমা দেওয়া বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রসঙ্গে তিনি জানান, “উনার যে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে দাপ্তরিক সিদ্ধান্ত এসেছে, তাতে তিনি একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন যতক্ষণ না দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।” তিনি উল্লেখ করেন যে, সাময়িকভাবে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করে স্থায়ী উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ‘প্রধানমন্ত্রীও এটা নিয়ে জানতে চেয়েছেন সেরা প্রক্রিয়া কী, বৈশ্বিক সেরা চর্চা কী এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য’ জানান ববি হাজ্জাজ।
মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে দৃশ্যমান ফলাফল দেখাতে হবে। প্রধানমন্ত্রী তাঁদের ডেকেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কতখানি গুছিয়ে আনা হয়েছে তা দেখতে। তিনি বলেন, “আগামী বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং আছে, সেখানেও আমরা কী কী প্রেজেন্ট করব, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মোটামুটি সব মন্ত্রণালয়কে যে আমরা আগামী ছয় মাসের ভেতর কী কী করব, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় দায়বদ্ধ থাকি প্রধানমন্ত্রীর কাছে।”
বৈঠকে আসন্ন এসএসসি পরীক্ষা এবং শিক্ষার অন্যান্য তাৎক্ষণিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি বা সমাপনী পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করাটাও আমি মনে করি অপ্রাসঙ্গিক আলোচনা।” সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি মানসম্মত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী