ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২৭: বিনা মূল্যে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, আবেদন করুন এখনই
পার্থ হক: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২৭-এর আবেদন এখন চলমান, আর আগ্রহীদের জন্য তথ্য জানাতে একাধিক অনলাইন ইনফরমেশন সেশনের আয়োজন করেছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাস।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি সেশন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৭ ও ২৪ ফেব্রুয়ারির সেশন শেষ হয়েছে। আগামী ৩ মার্চ, ১০ মার্চ ও ১৭ মার্চ আরও তিনটি অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে বিশেষজ্ঞরা আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত লিংকে রেজিস্ট্রেশন করতে হবে।
অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ এই বৃত্তি পরিচালনা করে। স্কলারশিপের আওতায় স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত প্রার্থীরা পাবেন-
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর খরচ
ইকোনমি ক্লাসে বিমান ভাড়া
বসবাসের ব্যয় ও স্বাস্থ্য বিমা
কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিক হতে হবে। যাদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে বা অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে বাগদান/বিবাহিত, তারা আবেদন করতে পারবেন না। সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকলেও অযোগ্য বিবেচিত হবেন।
ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর (প্রতিটি ব্যান্ডে কমপক্ষে ৬), অথবা টোয়েফল আইবিটিতে ৮৪, অথবা পিটিই অ্যাকাডেমিকে ৫৮ স্কোর থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনের বিস্তারিত নির্দেশনা ও প্রক্রিয়া জানা যাবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের নির্ধারিত ওয়েবসাইটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)