ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কী হচ্ছে শাহবাগে?
ফের অবরুদ্ধ রাজধানীর শাহবাগ। এবার জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও তা সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে টানা সাত ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত কর্মসূচির কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি এলাকায় যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে পথচারীরা বড় ধরনের দুর্ভোগে পড়েছেন এবং অনেককে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
এদিন সকাল ১০টা থেকে শাহবাগ অবরোধ করেন জুলাই যোদ্ধারা। এ সময় তাঁরা- ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তবর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।
তারা অভিযোগ করেন, 'আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি