ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আয়-ব্যয়ের হিসাব জমা: সাড়া দিয়েছে ২৯ দল
নির্বাচন কমিশনে (ইসি) ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর যথাসময়ে জমা না দিয়ে সময় চেয়েছে ১০টি দল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২৯টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। তবে ১১টি দল নির্ধারিত সময়সীমার মধ্যেও কোনো প্রতিবেদন জমা দেয়নি।
জানা যায়, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর আবেদনের উপর ভিত্তি করেই সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব দল সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
আইন অনুযায়ী দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে তাদের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তিন বছর পরপর প্রতিবেদন জমা না দিলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারে।
বর্তমানে ইসির তালিকাভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। তবে আ’লীগের নিবন্ধন স্থগিত থাকায় এবারে ৫০টি দলকে হিসাব জমা দিতে চিঠি পাঠানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি