ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট বিমানবন্দরে দুর্ঘটনায় নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রুম্মান (২৮) নামের ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুর্ঘটনায় এনামুল (২৫) নামে আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ চাকা বিস্ফোরিত হলে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান মারা যান।
নিহত রুম্মান নগরীর বিমানবন্দর থানার লুছাই গ্রামের মো. মছর মিয়ার ছেলে। আহত এনামুল মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর সন্তান।
বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় কোনো বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি। তবে আহত দুইজনের একজন রুম্মান মারা গেছেন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আহত দুইজনই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণে নিয়োজিত আউটসোর্সিং কর্মী ছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ ছিল বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব