ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
নতুন মুদ্রানীতি ঘোষণা; কী আছে এতে?
নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার ১০ শতাংশ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এ সময় গভর্নর বলেন, "মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নীচে নেমে আসলে, এই নীতি সুদ হার কমিয়ে আনা হবে। এবার বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।"
ড. আহসান এইচ মনসুর বলেন, "যতক্ষণ না মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে নেমে আসে, ততদিন নীতি রেপো হার ১০ শতাংশ নির্ধারণ থাকবে। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশ বজায় রাখা হবে। মূল্যস্ফীতির হার কমছে। তবে কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে আরও কিছুটা সময় লাগবে।"
মুদ্রানীতির মাধ্যমে নির্ধারিত হয় অর্থনীতিতে কত পরিমাণ অর্থ সরবরাহ থাকবে এবং সুদের হার কেমন হবে। এর মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখা।
উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে নীতি সুদহার বা রেপো রেট ১১ বার বাড়িয়েছে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে এই হার ১০ শতাংশে উন্নীত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে