ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
বিদায়ী সপ্তাহে টানা উত্থান দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছিল। কিন্ত আজ (২৭ জুলাই) সপ্তাহের শুরুতেই মুনাফা তোলার চাপে উভয় বাজার হোঁচট খেয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৩৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর সূচকে এমন পতনের নেপথ্যে ছিল ৪ মেগা কোম্পানি। যেগুলো হলো- বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম এবং বার্জার পেইন্টস। এই ৪ কোম্পানি আজ ডিএসইর সূচক কমিয়েছে ২৫ পয়েন্টের বেশি। এরমধ্যে বহুজাতিক কোম্পানি বিএটিবিসির চাপে রীতিমতো কেঁপে উঠেছে বাজার। এদিন বিএটিবিসি একাই ডিএসইর সূচক কমিয়েছে প্রায় ১৬ পয়েন্ট।
আজ লেনদেনর শুরুর আগে বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকের নেতিবাচক খবর আসে। লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার দামে বড় পতন হয়। এরফলে শুরুতেই ডিএসইর সূচকেও রেড লাইট জ্বলে উঠে। যদিও পরে ধীরে ধীরে বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেওয়ার চেষ্টা চালায়। আজ বিএটিবিমিসির শেয়ার দর ২৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯৬ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির মোট ১৩ লাখ ২৯ হাজার ২৯৪টি শেয়ার ৩৯ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা ডিএসইর টার্নওভার তালিকায় শীর্ষ স্থান দখল করেছে।
আজ দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পতন ঘটিয়েছে ব্র্যাক ব্যাংক। এদিন কোম্পানিটি ডিএসইর সূচক কমিয়েছে ৪ পয়েন্টের বেশি। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়। ডিএসইতে কোম্পানিটির আজ ২৮ লাখ ১৫ হাজার ৪২৮টি শেয়ার ১৯ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকায়য় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে লাফার্জহোলসিম। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ টাকায়। এরফলে ডিএসইর সূচক কমেছে ৪ পয়েন্টের বেশি। দিনশেষে কোম্পানিটির ১১ লাখ ২৬ হাজার ৯২টি শেয়ার ৬ কোটি ২১ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়।
এছাড়া, বার্জার পেইন্টস ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে। আজ কোম্পানিটি শেয়ার দর ৪৫ টাকা বা ২.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির ১৯ হাজার ৩৮২টি শেয়ার ৩ কোটি ৫৪ হাজার টাকায় লেনদেন হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে