ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ইস্যুতে যা বলল সেনাবাহিনী
মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা অন্য কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।
শফিকুল ইসলাম জানান, 'চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র এবং ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গোলাবারুদ ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।'
তিনি আরও বলেন, গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি