ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনর্গঠনে যৌথ উদ্যোগ চান জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন। রোববার পাঞ্জাবের গভর্নর হাউসে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উভয় দেশের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
বাংলাদেশের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের জন্য তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ক্রিকেট দল আমাদের দূত হিসেবে পাকিস্তান সফর করছে।
পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, তিনি নিজে সেই সময়ের প্রত্যক্ষদর্শী প্রজন্মের একজন। তার মতে, আজকের তরুণ প্রজন্ম সেই বেদনা অনুভব করতে পারবে না। তাই, পুরোনো ক্ষত সারিয়ে তোলার সময় এখনই।
বাঙালি জাতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, একসময় বাঙালিরা এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জনগোষ্ঠী ছিলেন। এখন সময় এসেছে—উভয় দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার এবং যৌথ পদক্ষেপ নেওয়ার, যা পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করবে।
জারদারি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে একটি সফল রাষ্ট্র হিসেবে পরিচিত। আল্লাহ পাকিস্তানের মতো বাংলাদেশকেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছেন। দুই দেশের মধ্যে সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের পারস্পরিক সম্পর্ক বাড়ানো জরুরি, যেখানে খেলাধুলা হতে পারে শক্তিশালী এক সেতুবন্ধন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ