ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
২০০ হেলিকপ্টার কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষায় দু’শো হালকা নজরদারি হেলিকপ্টার কিনতে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা এরইমধ্যে হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। দু’শো হেলিকপ্টারের মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ বাকী ৮০টি পারে বিমানবাহিনী।-খবর দ্য প্রিন্টের।
প্রতিরক্ষা মন্ত্রণালয় পুরনো হেলিকপ্টারের পরিবর্তে নতুন করে কেনা বলে জানিয়েছে। কারণ বর্তমান বহরটি ১৯৬০-এর দশকের ফরাসি অ্যারোস্প্যাশিয়াল নকশার ওপর ভিত্তি করে তৈরি, যা তার নির্ধারিত পরিষেবা জীবনের চেয়েও বেশি সময় ধরে উড়েছে।
নতুন হেলিকপ্টার বহরটি দিন ও রাত উভয় পরিস্থিতিতে বহুমুখী অভিযানের জন্য ব্যবহার করা হবে। এই গোয়েন্দা ও নজরদারি হেলিকপ্টারগুলোকে গোয়েন্দা ও নজরদারি থেকে শুরু করে বিশেষ অভিযানের জন্য ছোট সেনাদল বা দ্রুত প্রতিক্রিয়া দলকে পরিবহনসহ বিভিন্ন মিশনের দায়িত্ব দেওয়া হবে।ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ানইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ান
হেলিকপ্টারগুলো স্থল বাহিনীর সহায়তায় অভ্যন্তরীণ এবং আন্ডারস্লাংলোড বহন করবে, আক্রমণকারী হেলিকপ্টারগুলোর সঙ্গে সমন্বয় করে সশস্ত্র স্কাউটিং পরিচালনা করবে এবং হতাহতদের সরিয়ে নেবে।
ভারতীয় বিমান বাহিনী ১৯৬৫ সালে চেতক হেলিকপ্টার এবং ১৯৭৬ সালে চিতা হেলিকপ্টার অন্তর্ভুক্ত করে। তিনটি বাহিনীর সম্মিলিত বহরের সংখ্যা এখনও প্রায় ৪০০।মূলত পুরনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চেতক এবং চিতা একাধিক দুর্ঘটনায় পড়ে। এতে বেশ কয়েকজন সামরিক কর্মীর প্রাণহানি ঘটে। একারণে হালকা হেলিকপ্টার বহরের আধুনিকীকরণের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেয় ভারত।আরএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন