ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সড়কে ছাত্র আন্দোলন: ঢাকা থেকে উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয় পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, তারা বিষয়টি আগেই জানত এবং ১০টা ৫৫ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ শুরু করার পর শহর দিয়ে যানবাহন পার হওয়ার ব্যবস্থা করছে।
এর আগে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল। গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালানো হয়। সম্প্রতি তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন, যা নির্ধারিত সময়ে পূরণ না হওয়ায় আজ তারা অবরোধ শুরু করেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় নয় বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে সকল কার্যক্রম। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।
২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়, যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আন্দোলন আরও তীব্র করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)