ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সচিবালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়ম-আদেশ ভঙ্গ করে অন্যায় ও ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি বিধি ভঙ্গ করে অন্যায় ও দেশের গণতন্ত্রকে দুর্বল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। অনেক অফিসে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও দৃশ্যমান হবে। তবে সব পদক্ষেপ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হচ্ছে এবং কাউকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হবে না।
শফিকুল আলম আরও জানান, জুলাই আন্দোলনের শহীদের আদর্শ অনুসরণ করে আমরা জাতিকে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তারা চেয়েছিলেন, দেশে যেন ভোট চুরি ও দুর্নীতি না থাকে এবং কোনো অবৈধ শাসক মানুষের ওপর অত্যাচার চালাতে না পারে। আমরা সেই নীতিতে অটল থাকতে চাই।
প্রেস সচিব জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে। জাতি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে বলে তিনি আশা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি