ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন শুরু
দেড় মাস বন্ধ থাকার পর শনিবার (৯ আগস্ট) সকালে পুনরায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু করেছে। উৎপাদন শুরু হয়েছে খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে।
গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুত শেষ হওয়ায় উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল।
খনি কর্তৃপক্ষ জানায়, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর উৎপাদন আবার চালু করা হয়েছে। নতুন ফেজ থেকে এ বছর ৩.৯৪ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে মোট ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে, যা ধীরে ধীরে বাড়িয়ে ৩,০০০ থেকে ৩,৫০০ টনে উন্নীত করা হবে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।
মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, ১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণের পাশাপাশি পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে উৎপাদন আবার চালু করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়