ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাজেট উপস্থাপনা সোমবার, সময় পরিবর্তন
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামীকাল সোমবার জাতির সামনে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
আজ রবিবার (০১ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাজেট উপস্থাপনার ফিড বিটিভি থেকে নিয়ে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
গত ২৯ মে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘২ জুন বিকেল ৪টায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হবে। তিন দিনের মাথায় নতুন একটি সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (০২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন।’
জানা গেছে, ‘২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে পারেন। এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হতে পারে। আর এনবিআর বহির্ভূত উৎস থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা। পাশাপাশি, করবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।’
আরও জানা গেছে, ‘২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২১ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি বৈদেশিক ঋণ নেওয়া হতে পারে এক লাখ ৫ হাজার কোটি টাকা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত