ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ড. ইউনূসকে ‘আক্রমণ’!
ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি ঘটনাটিকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “হাসিনার আমলে একসময় দেয়ালে লেখা হতো— নাটক কম করো পিও। এখন আমারও বলতে ইচ্ছা করে— নাটক কম করো পিও।” মাসুদ কামাল আরও কঠোর ভাষায় বলেন, “এগুলো শুধু নাটক করছেন, এতে দেশের কোনো লাভ নেই। নিজেরা মুখ বাঁচানোর জন্য এই ধরনের অভিনয় বন্ধ করা উচিত।”
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল অভিযোগ করেন, “ড. ইউনূস বিভিন্ন উপায়ে দেশের জনগণকে অপমান করছেন। আবার এখন পদত্যাগের নাটক করলেন। উনি হয়তো ভেবেছিলেন, জনগণ আবেগে ভেসে শাহবাগে চলে আসবে— ‘যেও না সাথী’ গান গাইতে গাইতে।” কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “উনি যে পদত্যাগ করছেন, এটা কে বলেছে? একজন রাজনৈতিক দলের নেতা নাহিদ ইসলাম এ কথা বলার পরই মিডিয়ায় হৈচৈ পড়ে যায়। অথচ সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন— এমন কিছু হয়নি। প্রেস সচিবও জানিয়েছেন, তারা খবরটি শুধু পত্রিকায় দেখেছেন।”
মাসুদ কামালের মতে, “ড. ইউনূস যদি শীতের বদলে গত অক্টোবরে এমন কিছু করতেন, তখন হয়তো অনেকেই সমর্থন জানাতে যেতেন। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন পর্যন্ত কেউ বলেনি— ‘যাইয়েন না।’”
তিনি বলেন, “ড. ইউনূস আসলে যাবেন না। না তাড়ানো পর্যন্ত যাবেন না। কোথায় ও কিভাবে তাকে তাড়ানো হয়— তা দেখার অপেক্ষায় থাকুন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা