ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ছাত্র ইউনিয়নের সেই নেতার বিরুদ্ধে থানায় জিডি ফাইয়াজের
ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবরার ফাইয়াজ।
আজ শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় শাহবাগ থানায় তিনি এ জিডি করেন।
জিডিতে ফাইয়াজ উল্লেখ্য করেন, “গত ২৭ মে তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন করেন তিনি।”
এর আগে একই পোস্টকে কেন্দ্র করে অনলাইনে আবরার ফাহাদ ও তার পরিবারকে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও হুমকিমূলক মন্তব্য ছড়াতে থাকে।
ফাইয়াজ বলেন, “এই মন্তব্য তাকে এবং তার পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এছাড়াও শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও একশ্রেণির কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফের হেয় করছে এবং তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তিনি।
পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক উল্লেখ করে আবরার ফাইয়াজ নিজ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির সঙ্গে তিনি ছাত্র ইউনিয়নের এক নেতার ফেসবুক পোস্ট, সেখানে করা মন্তব্য, অভিযুক্তদের স্ক্রিনশট এবং তাদের সাংগঠনিক পরিচয়ের প্রমাণও সংযুক্ত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত