ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন (আল-মিসবাহ) জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।
রিট আবেদনে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর বিভিন্ন জেলায় নারীরা—বিশেষ করে হিজাব পরিহিত নারী কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে নানাভাবে হামলা ও হুমকির শিকার হচ্ছেন। গণমাধ্যমে এসব ঘটনার চিত্র ব্যাপকভাবে উঠে এলেও স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিরোধমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
রিটে আরও বলা হয়, নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮ (বৈষম্যহীনতা), ৩২ (ব্যক্তিগত স্বাধীনতা), ৩৬ (চলাচলের স্বাধীনতা), ৩৭ (সমাবেশের স্বাধীনতা), ৩৮ (সংগঠন করার স্বাধীনতা) ও ৪১ (ধর্মীয় স্বাধীনতা) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এছাড়া সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সহায়তা করার যে বাধ্যবাধকতা নির্বাহী কর্তৃপক্ষের রয়েছে, তারা তা পালনে ব্যর্থ হয়েছে।
রিটকারী আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন বলেন, ‘নারীদের ভয়মুক্ত অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে পারে না। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীর সাংবিধানিক অধিকার এবং এই অধিকারের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।’
আদালত সূত্রে জানা গেছে, আগামী রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ