ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সুইডেন-ডেনমার্কের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনের প্রাক্কালে নারী প্রার্থীদের নিরাপত্তা ও স্বাধীন রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সুইডেন ও ডেনমার্ক। দেশ দুটি বলেছে, নারী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ও হয়রানি কেবল একটি দেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা, যা নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমিত করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত সুইডেন ও ডেনমার্কের দূতাবাস পৃথক বার্তায় এই উদ্বেগ ও অবস্থান তুলে ধরে।
বার্তায় দুই দেশ জানায়, সব নারীর নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার রয়েছে। নারী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বিশ্বব্যাপী একটি গুরুতর চ্যালেঞ্জ, যা রাজনৈতিক প্রক্রিয়ায় নারীদের সমান অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।
সুইডেন ও ডেনমার্ক আরও জানায়, নারী প্রার্থীরা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া যেকোনো উদ্যোগকে তারা সমর্থন করবে। একই সঙ্গে তারা নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রেক্ষাপটে নারী প্রার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি