ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কারাবন্দিদের ভোট গ্রহণ শুরু, নিবন্ধিত ৬ হাজার ২৪০ ভোটার
নিজস্ব প্রতিবেদেক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনি হেফাজতে থাকা কারাবন্দি ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই বিশেষ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত কারাবন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসির পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ হাজার ২৪০ জন কারাবন্দি ভোটার এবং ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন অভ্যন্তরীণ ভোটার রয়েছেন।
এছাড়া নির্বাচনে দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও একই প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। কমিশন জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে ব্যালট পেপার পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। পোস্টাল ব্যালটে দেওয়া ভোটগুলো ওইদিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত ব্যালটগুলো চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
ডিজিটাল পদ্ধতিতে ভোটদান সহজ করতে এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ব্যাপক ব্যবহার হচ্ছে, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত