ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফোন বিক্রি বা হস্তান্তর নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ব্যবহৃত মোবাইল ফোন কেনাবেচা বা অন্যের হাতে তুলে দেওয়ার আগে এখন আর আগের মতো উদাসীন থাকার সুযোগ নেই। হ্যান্ডসেট হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল না করলে আইনি ও প্রযুক্তিগত জটিলতায় পড়তে পারেন ব্যবহারকারীরা—এমন সতর্কতা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি জানিয়েছে, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ায় মোবাইল ফোন ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুসরণ বাধ্যতামূলক হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি চালু হয়েছে। এর আওতায় বর্তমানে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে।
কমিশনের মতে, এই ব্যবস্থার মাধ্যমে চোরাই ও অবৈধ মোবাইল ফোন ব্যবহার শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে।
বিটিআরসি স্পষ্ট করে জানায়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন করলে বা সেটটি অন্য কারও কাছে বিক্রি কিংবা ব্যবহারের জন্য দিলে আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত নিবন্ধন থেকে মুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সিম কেনার সময় যে পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল, তার তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে বলে জানিয়েছে কমিশন।
এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অনলাইন সেবা পেতে ব্যবহারকারীদের বিটিআরসি’র নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসি’র কল সেন্টার ১০০ নম্বরে ফোন করা যাবে অথবা নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহযোগিতা নেওয়া যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)