ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দুদকের আবেদনে দুই শীর্ষ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম এবং সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট দুই ব্যক্তির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্টদের বিদেশ গমন ঠেকাতে আবেদন করেন। আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতায়নের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন এবং মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদক জানায়, প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান আছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা