ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা
তামাকজাত পণ্য প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভারতীয় ভোগ্যপণ্য জায়ান্ট আইটিসি-তে থাকা ২ দশমিক ৩ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ব্লক ট্রেড বা এককালীন বড় লেনদেনের মাধ্যমে প্রায় ১.৪ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি ২৭ মে দেওয়া ঘোষণায় জানিয়েছে, এই শেয়ার বিক্রির পরও ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি দেশটির আইটিসিতে ২৩ দশমিক ১ শতাংশ মালিকানা ধরে রাখবে, যা প্রতিষ্ঠানটিকে এখনও বড় বিনিয়োগকারী হিসেবে রাখবে। লেনদেনটি পরিচালনা করছে গোল্ডম্যান স্যাক্স ও সিটিগ্রুপ।
রয়টার্স জানিয়েছে, বিএটি সর্বোচ্চ ২৯ কোটি শেয়ার ছাড়তে পারে, যার ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ার ৪০০ রুপি—যা বাজারমূল্যের চেয়ে ৭.৮ শতাংশ কম।
চলতি সপ্তাহে ভারতে এটি দ্বিতীয় বড় ব্লক ডিল। এর আগে ইনডিগো এয়ারলাইনসের সহ-প্রতিষ্ঠাতা রাকেশ গাঙ্গওয়াল প্রায় ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে ৫ দশমিক ৭ শতাংশ শেয়ার বিক্রি করেন।
বিএটি জানিয়েছে, এই লেনদেন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২৫ সালের জন্য নির্ধারিত ১.১ বিলিয়ন পাউন্ডের শেয়ার বাইব্যাক কর্মসূচিতে অতিরিক্ত ২০০ মিলিয়ন পাউন্ড যোগ করা হবে। তাদের বার্ষিক আয়ের পূর্বাভাসে এই লেনদেনের কোনো প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এর আগেও ২০২৩ সালে আইটিসি-এর প্রায় ৩ দশমিক ৫ শতাংশ শেয়ার প্রায় ২ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল বিএটি, যা ভারতের ইতিহাসে তৃতীয় বৃহত্তম ব্লক ডিল হিসেবে বিবেচিত হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএটি মাত্র ১ শতাংশ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এর অন্যতম কারণ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় কর সংক্রান্ত চাপের কথা উল্লেখ করে ‘ট্যাক্স হেডউইন্ডস’-এর বিষয়টি সামনে আনে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, আইটিসিতে শেয়ার বিক্রির সিদ্ধান্ত বিএটির চলমান আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই লেনদেন শেষ পর্যন্ত সম্পন্ন হবে—এমন নিশ্চয়তা এখনও নেই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)