ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
"গোপন ফুটেজ ফাঁস, এনসিপির প্রাইভেসি অভিযোগ
গতকাল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে হঠাৎ করে অবকাশযাপনে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ নেতার সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়াকে আইনবিরোধী তথা প্রাইভেসির চরম লঙ্ঘন বলে দাবি করেছে দলটি।
মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সাংবাদিকদের কাছে এ কথা বলেন,তিনি বলেন “এনসিপি নেতাকর্মীরা ব্যক্তিগত অবকাশযাপনে পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছেন। তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করা এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোয় প্রাইভেসি চরমভাবে লঙ্ঘিত হয়েছে।”
তিনি আরও বলেন,“জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি সন্তুষ্ট। ঘোষণার প্রতিফলন আমরা জুলাই সনদে দেখতে চাই।”
মঙ্গলবার দিনভর আলোচনায় ছিল এনসিপির শীর্ষ ৫ নেতার হঠাৎ কক্সবাজার সফর। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপ সী পার্লে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন,“এনসিপির পাঁচ নেতা কক্সবাজারে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”
জানা যায় , মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই পাঁচ নেতা কক্সবাজার পৌঁছান। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান। “বেলা ১২টার পর তাঁরা ইনানীর রয়্যাল টিউলিপ সী পার্লে চলে যান। জানা গেছে, তারা বেড়ানোর উদ্দেশ্যেই কক্সবাজারে এসেছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা