ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিগত ৩ সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তথ্য চায় ইসি
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারসহ দেশের সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, ডিএমপির শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সংশ্লিষ্ট তিনটি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটের তথ্য চেয়েছে। এতে তাদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর (যদি থাকে) এবং মোবাইল নম্বর সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই মামলার তদন্তে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্যও চেয়েছিল পিবিআই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি