ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
বহুল আলোচিত বেক্সিমকোর গ্রিন সুকুক ইস্যুতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা কর হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ২৩ জুন অনুষ্ঠিত বিএসইসির ৭৭৯তম সভায় বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রিন সুকুক অনুমোদন করা হয়। এর মধ্যে ২,২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৭৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে উত্তোলনের পরিকল্পনা ছিল।
এই অর্থ বেক্সিমকোর টেক্সটাইল ইউনিট সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানির দুটি প্রকল্প—তিস্তা সোলার ও করতোয়া সোলার লিমিটেডে ব্যবহারের কথা ছিল।
তবে সুকুক ইস্যুর জন্য বেক্সিমকোকে কিছু বিধিমালা থেকে অব্যাহতি দিলেও তা সরকারি গেজেটে প্রকাশের আগেই অনুমোদন ও সম্মতি পত্র (কনসেন্ট লেটার) ইস্যু করা হয়। এরপর নিয়মবহির্ভূতভাবে পাবলিক সাবস্ক্রিপশন সময়সীমাও এক মাসের বেশি বাড়ানো হয়।
এ ঘটনায় বিএসইসির গঠিত ‘শেয়ারবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়া সাবেক চেয়ারম্যান ও কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত