ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পেঁয়াজ ছুঁয়েছে ৭৫, ডিম ১৪০—হঠাৎ উল্টোপথে বাজার
রাজধানীসহ সারা দেশের এবার খুচরা বাজারে হঠাৎ করেই পেঁয়াজ ও ডিমের দাম বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে বিপাকে ।এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজি ১০ টাকা এবং ডিমের ডজনপ্রতি ১০–১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা এবং ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায়।
বিক্রেতারা জানান, মৌসুম শেষের দিকে থাকায় ও বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বাজারে ঘাটতির চাপ পড়েছে। কারওয়ান বাজারের পাইকারি একজন বিক্রেতা বলেন, “কয়েকদিন আগেও প্রতি পাল্লা পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি করেছি, এখন তা ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।”
পাবনা ও ফরিদপুর অঞ্চলের মোকামে পেঁয়াজের দাম প্রতিমণে বেড়েছে প্রায় ৪০০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
ডিমের বাজারেও একই চিত্র। ফার্মের লাল ডিম, যা দুই মাস ধরে ১২০ টাকায় ছিল, এখন তা বিক্রি হচ্ছে ১৩৫–১৪০ টাকায়। পাইকারি বাজারে প্রতি ১০০ লাল ডিমের ক্যারেটের দাম ৮৫০–৯১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৪০ টাকা।তবে সাদা ডিম কিছুটা সস্তা—প্রতি ডজন ১৩০ টাকা—তবুও চাহিদায় এগিয়ে লাল ডিমই।
ভোক্তারা এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। বাজারে নজরদারির অভাব এবং সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের ঘাটতিকে তারা দুষছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে বাজার হস্তক্ষেপ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ