ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
ঈদের আগে রেমিট্যান্সে জোয়ার; কমছে ডলার সঙ্কট
ঈদুল আজহার আগে মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। একক মাস বিবেচনায় এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চে। যার পরিমাণ ছিল ৩৩০ কোটি ডলার।
অর্থপাচার কমে যাওয়ার ফলে হুন্ডির প্রবণতা কমেছে। যার প্রভাব ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে পড়েছে বলে মত সংশ্লিষ্টদের। প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠানো বেড়ে যাওয়ায় রেমিট্যান্সে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে মোট ২ হাজার ৭৫১ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬১৩ কোটি ডলার বা ২৮.৭ শতাংশ বেশি।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরেও ডলারের দর ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে আগের মতো আর ডলার সংকট বা উদ্বেগ নেই।
সংশ্লিষ্টদের মতে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অর্থপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান প্রশাসন। আগের পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে শেখ হাসিনা পরিবারের সদস্যসহ ১১টি বড় ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ১১টি যৌথ তদন্ত চলছে। এসব তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ১ লাখ ৭৫ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা সংযুক্ত করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির সময় লকডাউনের মধ্যেও দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল। ২০২০-২১ অর্থবছরে দেশে মোট ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।
রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়েও উন্নতি দেখা যাচ্ছে। এটি অভ্যন্তরীণ অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আগে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছিল, এখন তা আবার বাড়তে শুরু করেছে। টানা ২০ মাস পর চলতি বছরের এপ্রিল শেষে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে আকু পরিশোধের কারণে তা কিছুটা হ্রাস পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম