ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
হাদি হ'ত্যার বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা।
রাত সাড়ে ১০টার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় তারা আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগান দেন— ‘বিচার চাই, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ভারতীয় আধিপত্যের কাছে নতজানু হয়েছে। জুলাইয়ের শহীদরা এজন্য জীবন দেননি।’
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন