ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ থেকে স্বর্ণ ও রুপার নতুন দর কার্যকর, জেনে নিন মূল্য
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে মূল্যবান এই দুই ধাতুর নতুন দাম কার্যকর হয়েছে। সবশেষ সমন্বয়ে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ৩ হাজার ৪৫২ টাকা এবং রুপার দাম ৩২৬ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বর্ণের নতুন দর:
বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর এ নিয়ে মোট ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৫৮ বারই দাম বেড়েছে।
রুপার নতুন দর:
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও পরিবর্তন এসেছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩২৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এ নিয়ে ১০ম বার রুপার দাম সমন্বয় করা হলো।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত