ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (১৯ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানী ঢাকায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের নানা কর্মসূচি। দিনজুড়ে বিএনপি নেতাদের সমাবেশ, শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মরদেহ দেশে ফেরার মতো ঘটনাগুলোই থাকবে আলোচনার কেন্দ্রে।
হাদির মরদেহ পৌঁছাবে ও প্রতিবাদ কর্মসূচি
সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করবে ‘সম্মিলিত নারী প্রয়াস’। এছাড়া বাদ জুমা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হাদির স্মরণে এবং চলমান নিপীড়নের প্রতিবাদে কর্মসূচি পালন করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে সাধারণ ছাত্র-জনতাও আগ্রাসন বিরোধী সমাবেশ ও মিছিল করবে।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউর সেচ ভবন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও সম্মিলিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, বিকেল ৪টায় কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে বিএনপি বিট টেলিভিশন ক্যামেরাম্যানদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল