ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে অনুষ্ঠিত সম্মিলিত মোনাজাতে উপস্থিত শিক্ষার্থীরা ওসমান হাদির আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
মিলাদ মাহফিলে ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা মনে করেছিল শরীফ ওসমান হাদিকে হত্যা করলে সব সত্যকে শেষ করা যাবে, জুলাই বিপ্লবের স্পিরিটকে শেষ করা যাবে। কিন্তু আমরা দেখলাম হাদি বিছানায় অসুস্থ অবস্থায় থাকলেও জুলাই বিপ্লবে অংশ নেওয়া হাজারো হাদি তার সেই সত্য প্রচার করছে।
এসময় তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তাঁর দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট