ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঐকমত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় দফায় সংলাপ শুরু আগামীকাল
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ জুন) ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপ থেকেই জুলাই সনদের চূড়ান্ত খসড়ার পথে এগোনো যাবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও জানান, ধারাবাহিকভাবে আরও কয়েকটি সংলাপ অনুষ্ঠিত হবে, যার কিছু ঈদের আগেই এবং কিছু ঈদের পর।
একই ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। তিনি জানান, জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে আগ্রহী। এর জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম জানান, সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে রয়েছে বাজেট সহায়তা বাবদ ৪১৮ মিলিয়ন ডলার, জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ প্রকল্পে ৬৪১ মিলিয়ন ডলার এবং বিভিন্ন স্কলারশিপের জন্য ৪.২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী