ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জনসভায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করলেন বাইডেন
ডুয়া ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সামাজিক সুরক্ষা বিষয়ক নীতির কড়া সমালোচনা করেছেন। মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ক্ষমতায় এসেই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে।”
প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এটিই ছিল বাইডেনের প্রথম জনসভা। বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে।
তিনি অভিযোগ করেন, ইলন মাস্কের পরামর্শে নতুন সরকার ব্যাপক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এতে লক্ষাধিক আমেরিকান, যারা সরকারের সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল, তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষ বছরে সরকারিভাবে ভাতা পান, যার জন্য সরকারকে খরচ করতে হয় প্রায় এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।
বাইডেন বলেন, “সামাজিক সুরক্ষা শুধু একটি সরকারি নীতিই নয়, বরং এটি দেশের প্রতি এক ধরনের দায়িত্ববোধ।” ট্রাম্পের নাম উল্লেখ না করেই তাকে ‘এই লোক’ বলে সম্বোধন করে বাইডেন বলেন, “এই লোক মাত্র ১০০ দিনের মধ্যেই ভয়াবহ ক্ষতি করেছে।”
বক্তব্যের সময় বার্ধক্যজনিত কারণে কয়েকবার থেমে যেতে দেখা যায় বাইডেনকে। এ কারণেই তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে না থাকার ঘোষণা দিয়েছেন।
এদিকে, বাইডেনের সমালোচনার জবাবে ট্রাম্প প্রশাসনের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প করদাতা নাগরিকদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক নিরাপত্তা খর্বের কোনো প্রশ্নই আসে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী